ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে জামায়াতের আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

তিনি বলেন, তাদের (জুলাই গণ অভ্যুত্থানের শহীদ) প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করবো।

জামায়াত আমির বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি। পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।

এরআগে শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে যোগ দিবেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২.৩০ মিনিটে জনসভায় অংশ নিবেন। বগুড়ার জনসভা শেষ করে সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩ টায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪ টায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা নির্বাচনী প্রচারণা সূচিতে উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জের জনসভা শেষ হলে তিনি পাবনা জেলায় একটি নির্ধারিত সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬ টায় অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচরণা শেষ করবেন। নিজ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

পাবনায় সমাবেশ শেষ করে সড়ক পথে ডা. শফিকুর রহমান ঢাকায় ফিরবেন বলে জামায়াতের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির

আপডেট সময় ১০:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬