ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

বানিয়াচংয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৫০

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার বানিয়াচং উপজেলায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। সকাল সোয়া এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকালে উপজেলার চান্দের মহল্লার ধলাই মিয়ার ছেলে মোজাক্কির মিয়া ও ঠাকুর পাড়ার শামীম আহমেদের ছেলে জীবনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে বনিয়াচং থানার একদল পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ অবস্থান করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় ০৪:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭