ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

তুরস্ক-গ্রিস উত্তেজনা: এফ-১৬ যুদ্ধবিমান পাঠাল আমিরাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সমঝোতা চুক্তির পর গ্রিসের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে আমিরাত। এর অংশ হিসেবে গ্রিসের গ্রেট উপত্যাকার বিমান ঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে আরব আমিরাত।

দেশটির সাওদা অঞ্চলের উপসাগরীয় ঘাঁটিতে অবস্থান করবে যুদ্ধবিমানটি। অতঃপর পূর্বাঞ্চলের ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে।

গ্রিসের সামরিকবিষয়ক মন্ত্রী নিকোস ডেন্ডিয়াস ও আমিরাতের পররাষ্ট্র আবদুল্লাহ বিন জায়েদ এবং গ্রিসের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান কনস্ট্যান্টিনো ফ্লোরোসের মধ্যে বেশ কয়েক বার এ বিষয়ে আলোচনা হয়।
তুরস্ক ও গ্রিসের মধ্যে চরম উত্তেজনার সময় গ্রিসের সঙ্গে আমিরাতের সামরিক মহড়ায় অংশগ্রহণ তুরস্ককে বিপাকে ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিকে যৌথ মহড়ায় নেতৃত্ব দিতে কনস্ট্যান্টিনো ফ্লোরোসের নিয়োগের পর প্রথমে শুভেচ্ছা জানান আমিরাতের সেনাবাহিনীর প্রধান।

সাওদা উপত্যাকায় ভূমধ্যসাগরে উভয় দেশের বিমানবাহিনীর সহায়তায় কিছু দিন সামরিক মহড়া চলবে। এ সময় গ্রিসকে কেউ হুমকি দিতে চাইলে সাওদা ঘাঁটিতে অবস্থান করা জেট বিমানটি নির্ভুলভাবে সংকেত দেবে।

মিশর, ইসরায়েল ও গ্রিসের মধ্যে ভালো সম্পর্ক থাকায় ভূমধ্যসাগরে সব দেশের উপস্থিতি থাকবে। তাছাড়া ইসরায়েলের সঙ্গে আমিরাতের নতুন সম্পর্কের কারণে গ্রিস আমিরাত থেকে যথাযথ সুবিধা লাভের চেষ্টা করছে।

গত ১০ আগস্ট তুরস্ক নিজেদের দাবি করা সীমারেখায় সম্ভাব্য তেল-গ্যাস পরিমাপের জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠায়। ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে বিবাদমান স্থানে নিজেদের তৎপরতা বন্ধ করতে বললেও আগস্টের ২৩ তারিখ পর্যন্ত সাইপ্রাস ও ক্রেট অঞ্চলে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় তুরস্ক। এমনকি গত সপ্তাহে তুরস্ক ও গ্রিসের মধ্যে হালকা সংঘাতও হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

তুরস্ক-গ্রিস উত্তেজনা: এফ-১৬ যুদ্ধবিমান পাঠাল আমিরাত

আপডেট সময় ০৬:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০