ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

নামাজের জামাতেই চিরঘুমে কলেজছাত্র ইভান

আকাশ জাতীয় ডেস্ক: 

‘আসরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা থেকে ওঠে বসতে পারেননি হোসনে মোবারক ইভান। গোঙানির শব্দ শুনে সালাম ফিরিয়ে দেখি ইভান মসজিদে লুটিয়ে পড়ে আছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ইভান নেই। মৃতদেহ ফিরিয়ে আনা হয় উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুরে।’

দাগনভূঞার দেবরামপুর গ্রামের চাকলাদারবাড়ির ইভানের (২২) মৃত্যুর ঘটনাটি এভাবে বর্ণনা করেন মোহাম্মদ আলী জামে মসজিদের ইমাম মাওলানা শাফায়াত হোসেন।

শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা আবুল হাসেমের কবরের পাশেই দাফন করা হয় ইভানকে।

ইভান দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তিনি বলেন, শব্দ শুনে আমরা মনে করেছি, হয়তো বয়স্ক কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ইভানকে দেখে সবাই হতবিহ্বল হয়ে পড়েন।

বৃহস্পতিবার আসরের নামাজে ইমামতি করেছিলেন মাওলানা শাফায়াত হোসেন। তিনি জানান, ইভান এ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন।

মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা আবদুল কুদ্দুছ তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার মতে, ইভান শান্ত, ভদ্র, মেধাবী ও ধার্মিক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

নামাজের জামাতেই চিরঘুমে কলেজছাত্র ইভান

আপডেট সময় ০৪:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০