ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূবাইলে লুণ্ঠিত সোনাসহ ৭ ডাকাত গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর মহানগরীর পূবাইলে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- শেখ ফরিদ (৩৫), সাইফুল ইসলাম(৫২), নূরুল আমিন ওরফে নুরা (৩৫), আতিউর রহমান আপেল (৩৭), ইয়াহিয়া ওরফে ইয়াকুব (৪৮), রনি (২৮) ও স্বর্ণের দোকানি দুলাল বর্মণ। নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ডাকাতির লুণ্ঠিত আট ভরি সোনাসহ ডাকাতিতে ব্যবহার করা একটি পিকআপভ্যান ও অস্ত্র উদ্ধার করা হয় এ সময়।

শুক্রবার বেলা ১১টায় পূবাইল মেট্রোপলিটন থানার ওসি নাজমুল হক ভূঁইয়া প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ১৭ জুলাই ভোরে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকায় হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। তার পর থেকেই পার্শ্ববর্তী নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলায় অবিরাম অভিযান পরিচালনা করা হয় পুলিশের পক্ষ থেকে। অল্পের জন্য কয়েকবার অভিযান ব্যর্থতার পর বৃহস্পতিবার সাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী আট ভরি সোনা ও দেশীয় অস্ত্র উদ্ধার করি।

উল্লেখ্য, ১৭ জুলাই দিবাগত রাত ৩টার দিকে পূবাইলের কুদাব এলাকার হোসেন পালোয়ানের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণ ও ব্যবসার ১০ লাখ টাকা লুট করেছিল ডাকাতরা। এ ঘটনায় হোসেন পালোয়ান বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা করেছিলেন অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পূবাইলে লুণ্ঠিত সোনাসহ ৭ ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০৪:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০