ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমেরিকার অন্ধকার যুগের অবসানের অঙ্গীকার বাইডেনের

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন গ্রহণ করেছেন।

এ সময় করোনা মহামারী ও ট্রাম্পের চার বছরের শাসনামলে যে বিভক্তি তৈরি হয়েছে, তা থেকে যুক্তরাষ্ট্রকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দেনতিনি।

বৃহস্পতিবার বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্ট আমেরিকাকে দীর্ঘ সময়ের জন্য অন্ধকার, বিভাজন, আতঙ্ক ও ভয়ের দিকে ঠেলে দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমার ওপর আস্থা রাখেন, তবে আমাদের জন্য সবচেয়ে ভালোটিই নিয়ে আসব, খারাপটা না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ডেলওয়ারের নিজ শহর উইমিংটনের একটি বিশাল ফাঁকা এলাকায় বাইডেন তার বক্তৃতা দেন।

করোনাভাইরাসের কারণে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের সমাপ্তি ঘটেছে ভার্চুয়ালভাবে।

এই ভাইরাসে এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

আমেরিকার এ যাবতকালের সবচেয়ে কঠিন সময়টি পার করছে বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, যার তাকে সমর্থন করবেন না, তাদেরকেও ঐক্যবদ্ধ করতে আমি কঠিন পরিশ্রম করে যাব।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

বললেন, একজন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হলেও আমি একজন আমেরিকান প্রেসিডেন্ট হবো। একজন প্রেসিডেন্টের কাজ এটিই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট তার মূল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকার অন্ধকার যুগের অবসানের অঙ্গীকার বাইডেনের

আপডেট সময় ০৩:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০