ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৪০ হাজার স্বেচ্ছাসেবীকে পরীক্ষামূলক করোনার টিকা দিচ্ছে রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন টিকা উদ্ভাবনের দাবিদার রাশিয়া ৪০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা প্রয়োগ করছে।

সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপিত বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক ১’-এর নামানুসারে রাশিয়া তাদের প্রথম কোভিড-১৯ টিকাটির নাম দিয়েছে ‘স্পুটনিক ৫’ বা ‘স্পুটনিক ভি’।

রাশিয়া সরকার ভ্যাকসিনটি কার্যকর বলে দাবি করছে এবং বিজ্ঞানীরা দুমাস ধরে ক্ষুদ্র পরিসরে মানুষের ওপর তা প্রয়োগ করে চলেছে। এর ফল এখনও প্রকাশ্যে আসেনি। সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। তাদের সঙ্গে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতা ছিল।

বিশ্বজুড়ে প্রায় ১৬৫টি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হচ্ছে। এ ভ্যাকসিনগুলোর মধ্যে রয়েছে ভাইরাল-ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন, ভাইরাল-ভিত্তিক, নিউক্লিয়ার অ্যাসিড ভিত্তিক ও প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন। রাশিয়ান অ্যাডেনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনটি গত ১১ আগস্ট রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছিল। এটি বাজারে প্রথম নিবন্ধিত কোভিড-১৯ ভ্যাকসিন।

বিশ্বের ২০টিরও বেশি দেশ করোনার এই ভ্যাকসিন কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ উৎপাদন করার পরিকল্পনা চলছে, যা শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য সম্মুখ সারির কর্মীদের জন্য ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন ডোজের প্রথম ব্যাচটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েকে এই ভ্যাকসিনের ডোজ দেয়া হয়। এই ভ্যাকসিন বিশ্বময় ছড়িয়ে দেয়ার কথা বলছে রাশিয়ার সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪০ হাজার স্বেচ্ছাসেবীকে পরীক্ষামূলক করোনার টিকা দিচ্ছে রাশিয়া

আপডেট সময় ০১:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০