ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

ইসরায়েলকে টিকিয়ে রাখা যাবে না, আমিরাতের সিদ্ধান্ত কলঙ্কজনক : জান্নাতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, মধ্যপ্রাচ্যের কিছু ক্রীড়নক আরব শাসক ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তাদের গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার মাধ্যমে দখলদার এই অবৈধ রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না।

তিনি গতকাল বুধবার তেহরানে এক বক্তব্যে ঘাতক ইসরায়েল সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ জান্নাতি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের তাবেদার আরব আমিরাত সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত জঘন্য ও কলঙ্কজনক।

তিনি আরো বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের মতো তাবেদাররা বহু বছর ধরে ফিলিস্তিন জবরদখলকারী ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু মুসলিম উম্মাহ তাদের শাসকদের এই বিশ্বাসঘাতকতা কখনো ভুলে যাবে না।

গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করে। তেল আবিব-আবুধাবির মধ্যে এ সংক্রান্ত সমঝোতা প্রতিষ্ঠায় আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো এ ঘটনায় আরব আমিরাতের তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বের বহু মুসলিম দেশের জনগণ ও নেতৃবৃন্দ আবুধাবির এই বিশ্বাসঘাতকতার নিন্দা ও এ সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

ইসরায়েলকে টিকিয়ে রাখা যাবে না, আমিরাতের সিদ্ধান্ত কলঙ্কজনক : জান্নাতি

আপডেট সময় ০২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০