ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

স্থগিত হওয়া ‘সব নিষেধাজ্ঞা’ ইরানের উপর চালুর নির্দেশ ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা করেছেন বলে চলতি সপ্তাহে মন্তব্য করেছেন হাসান রুহানি। এদিকে, ইরানের উপর যুক্তরাষ্ট্রের স্থগিত করা পূর্বের সব নিষেধাজ্ঞা চালুর জন্য নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এই নির্দেশ দেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল হওয়ার একদিন পর এ নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য মার্কিন সরকার গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যা ওই পরিষদের সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করে। ফলে ইরানের মোকাবিলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়।

বুধবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই।
তবে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া খুব সহজ হবে না কারণ রাশিয়া, চীন এবং নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো আমেরিকার এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করবে। এসব দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এখন পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয় এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

স্থগিত হওয়া ‘সব নিষেধাজ্ঞা’ ইরানের উপর চালুর নির্দেশ ট্রাম্পের

আপডেট সময় ১২:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০