ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলকে পাত্তাই দিল না সৌদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরব বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের মতো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না যতক্ষণ ইসরায়েল ফিলিস্তনিদের সঙ্গে কোন শান্তি চুক্তি না করছে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, এরকম একটি শান্তি চুক্তির পর সবকিছুই সম্ভব। খবর বিবিসি বাংলার।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়ার পর এই প্রথম এ বিষয়ে সৌদি প্রতিক্রিয়া জানা গেল। ঐ ঘ্টনার পর জল্পনা ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরবও একই পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক চুক্তির পর ফিলিস্তিনের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। যদিও বেশ কয়েকটি আরব দেশ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আবার অনেক মুসলিম দেশ এর বিরোধিতা করে এটাকে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের পর নড়েচড়ে বসে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে কয়েকটি দেশ তাদের অবস্থান তুলে ধরেছে। এবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবও নিজেদের অবস্থান পরিষ্কার করলো। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়টিকে পাত্তা না দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলকে পাত্তাই দিল না সৌদি

আপডেট সময় ১১:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০