ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইসরাইলকে স্বীকৃতি দিলে কাশ্মীরের দাবি ছেড়ে দেয়া উচিত’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে অটল রয়েছে পাকিস্তান। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং ‘আমরা কখনই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না।’ খবর জিয়ো নিউজ উর্দুর

মঙ্গলবার ‘দুনিয়া নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে কথা বলেন পাক প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত ইসরাইলকে কোনো স্বীকৃতি দেয়া হবে না। ফিলিস্তিনের অবস্থা অনেকটা অধিকৃত কাশ্মীরের মতো। যদি আমরা ইসরাইলকে স্বীকৃতি প্রদান করি, তাহলে কাশ্মীর বিষয়ে আমাদের দাবি ছেড়ে দেয়া উচিত।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্নাহ ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন।

প্রসঙ্গত, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকার ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে বলে একটি গুঞ্জন আন্তর্জাতিক মহলে রয়েছে। ইসরাইলি মিডিয়ায়ও এ নিয়ে সম্প্রতি বেশ লেখালেখি হয়েছে। তবে ইসরাইলের বিষয়ে কোনো নীতি পরিবর্তন করবে না বলে বারবার জানিয়েছে পাকিস্তান।

ফিলিস্তিনিদের সঙ্গে বিরোধ নিয়ে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান। তবে পাকিস্তান ও ইসরাইলের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য অতীতে চেষ্টা করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ইসরাইলকে স্বীকৃতি দিলে কাশ্মীরের দাবি ছেড়ে দেয়া উচিত’

আপডেট সময় ০৮:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০