ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের কেন্দ্রস্থল। অথচ এটা নির্দেশনা কেন্দ্র হওয়ার কথা ছিল। ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ হচ্ছে দিনে কয়েক ঘণ্টা বসে টেলিভিশন দেখা ও সামাজিক মাধ্যমে লোকজনকে সমালোচনা করা বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার চলতি বছরে ডেমোক্র্যাট দলীয় ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির সাক্ষাৎকার। মহামারীর কারণে এ বছরের নির্বাচন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার লোক নিহত হয়েছেন। লাখ লাখ লোক চাকরি হারিয়েছেন। আর ক্ষুদ্র ব্যবসায়ও বিপর্যয় নেমে এসেছে।
বিল ক্লিনটন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। ভালো, কিন্তু আমরাই একমাত্র বড় শিল্প-অর্থনীতির দেশ, যাদের বেকারত্বের হার তিনগুণ বেড়েছে।

ক্লিনটন জানান, ট্রাম্প প্রথমে বলেন যে, ভাইরাস নিয়ন্ত্রণে, শিগগিরই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যখন তা ঘটেনি, প্রতিদিন টিভি ক্যামেরার সামনে এসে তিনি কী মহান কাজ করেছেন, তা গর্বভরে বলে বেড়াচ্ছেন। কিন্তু ওই সময় বিজ্ঞানীরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অপেক্ষা করছিলেন।

কনভেনশনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তার রানিং মেট হিসেবে থাকছেন ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন

আপডেট সময় ০৩:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০