ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসাবে জাহির করতে যে ভুয়া ছবি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসাবে জাহির করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবিকে রোহিঙ্গা ’বিদ্রোহীদের’ ছবি হিসেবে প্রপাগান্ডা চালাচ্ছে মিয়ানমারের বৌদ্ধরা। খবর বিবিসির।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার একটি ছবি দিয়ে মিয়ানমারে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ১২ জন ব্যক্তি যাদের মুখে দাড়ি রয়েছে, তারা একটি জঙ্গলের আড়ালে অস্ত্রসজ্জিত হয়ে হামলার জন্য অপেক্ষ করছে। মিয়ানমারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবিটি ছড়িয়ে দিয়ে এটি রাখাইন মুসলিমদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রমান বলে দাবি করা হচ্ছে।

তবে রাখাইনদের পক্ষে যারা সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে তারাও অনেক ভুল ছবি প্রচার করছে বলে বিবিসির খবরে দাবি করা হয়। উভয় পক্ষ পারস্পারিক ভুল ছবি প্রচার করার কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং সংঘাতের বিস্তৃতি বাড়ছে বলে খবরে উল্লেখ করা হয়।

মায়ানমারে রোহিঙ্গারা কয়েক দশক ধরে নিপীড়নের শিকার হয়ে আসছে। তাদের জন্ম মিয়ানমারে হলেও দেশটি সবসময় রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে। মিয়ানমার থেকে এ বিষয়ে খুবই কম তথ্য পাওয়া যায়। এছাড়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সাংবাদিকদের প্রবেশেও সীমাবদ্ধতা রয়েছে।

গত সপ্তাহে মিয়ানমারের বিদ্রোহী মুসলিমরা নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলা করে ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে বলে দাবি কর্তৃপক্ষের। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটির সেনাবাহিনী রাখাইন রাজ্যে নতুন করে মুসলিমদের উপর ব্যাপক নিপীড়ন শুরু করে।

জাতিসংঘমের মতে, এর ফলে গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোহিঙ্গা মুসলিমের মৃতদেহ ভেসে আসার পর বাংলাদেশ সীমান্তে সেগুলো উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসাবে জাহির করতে যে ভুয়া ছবি

আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭