ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

করোনা মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, অধ্যক্ষকে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা গ্রহণের অভিযোগে রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজ অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তির সুবিধাভোগী নির্বাচনের নামে মোবাইল ফোনে ছাত্রীদের কলেজে ডেকে এনে পরীক্ষা গ্রহণ করা হয়।

উক্ত বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্সসহ কলেজে অভিযান চালান। অধ্যক্ষ বদরুল ইসলাম তার ভুল স্বীকার করে নিলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তার ২০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সরকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনে পরীক্ষা গ্রহণ করে। আর পরীক্ষার ফি হিসেবে বিজ্ঞান শাখার জন্য ৭ শ, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ৫শ টাকা নেয়া হয়েছে বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।

গত ১২ আগস্ট সকাল ১১টা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজে এইচএসসি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, অধ্যক্ষকে জরিমানা

আপডেট সময় ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০