ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে আমির খান

আকাশ বিনোদন ডেস্ক : 

বেশ কিছুদিন ধরে তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের পক্ষে থাকছে প্রকাশ্যে। এ নিয়ে ক্ষুব্ধ ভারত ‍সরকার ও তাদের জনগণ। এমন অবস্থার মাঝে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে তোপের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার আমির খান।

গত রবিবারের কথা। সেদিন রাত ১১টা ১৬ মিনিটে টুইটারে ভেসে ওঠে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের বার্তা। তিনি টুইট করেন, ‘ইস্তাম্বুলে আমির খানের সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগল। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা। আমির খান তার “লাল সিং চাড্ডা” ছবির শেষ অংশের শুটিং করবেন এখানে, তুরস্কের বিভিন্ন অঞ্চলে। এটা জানতে পেরে আমি বেজায় খুশি। ছবিটা দেখার জন্য তর সইছে না।’

এই টুইটের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও পোস্ট করেন এমিনি এরদোয়ান। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সাক্ষাতে এমিনি কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। আমির খানের সিনেমা একই সঙ্গে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তা–ও বলতে ভোলেননি এমিনি।

টুইট পোস্ট হতে না হতেই ভারতীয় ক্ষোভ প্রকাশ করতে থাকেন আমির খানের প্রতি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ায় ভারতের সমালোচনাও করেছে তুরস্ক। তাই ভারতের স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা; তীব্র নিন্দা জানিয়েছেন এই বলিউড তারকার প্রতি।

বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট ভারতের বিভিন্ন শহরে ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রায় ৭০ শতাংশের শুটিং করেছেন। কিন্তু লকডাউনের কারণে শুটিং বন্ধ করতে বাধ্য হন তিনি। তাই শুটিং করতে নিরাপদ দেশ ও বৈচিত্র্যময় লোকেশন দেখে উড়াল দেন তুরস্কে। এখন বাকি অংশের শুটিং হবে সেখানেই।

হলিউডের অস্কারজয়ী ছবি ফরেস্ট গাম্প’–এর রিমেক আমিরের এই ছবি। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে আমির খান

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০