ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ার সেনাদের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা, প্রাণ গেল একজনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক চেক পয়েন্টে মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত এবং দু’জন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের কামিশলি শহরের দক্ষিণ-পূর্বে তেল আল-যাখাব চেক পয়েন্টের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।

সিরিয়ার সরকারি সেনারা মার্কিন সামরিক বাহিনীর একটি টহল দলকে ওই চেকপয়েন্ট পার হতে না দিলে মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে হামলা চালায়। হামলায় দুটি হেলিকপ্টার অংশ নেয় বলে জানিয়েছে সানা।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, মার্কিন সেনাদের হামলায় সিরিয়ার দুই সেনা নিহত হয়েছেন।

এর আগে বেশ কয়েকবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশের জনগণ কয়েকদফায় মার্কিন সেনাদেরকে তাদের এলাকায় ঢুকতে দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ার সেনাদের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা, প্রাণ গেল একজনের

আপডেট সময় ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০