ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাত্র ৮ মিনিটেই আমিরাতে আঘাত হানতে সক্ষম ইরানের মিসাইল, দাবি আমেরিকার

কাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে। আর সেই বিষয় প্রকাশ্যে আসার পরই আবুধাবিতে মিসাইল হামলার হুমকি দিয়েছে ইরান।

শনিবার এই হুমকি দেওয়া হয়। সেদেশের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ভুল সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াশিংটন ডিসির এক উচ্চপদস্থ উপদেষ্টা বলেন, ‘ইরানের মিসাইলগুলো ৮ মিনিটের মধ্যেই আরব আমিরাতে আঘাত হানতে পারে’।

তিনি আরও জানান, ‘সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি মিসাইল দেখা গিয়েছে, যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে। এটি নতুন ছিল এবং সতর্ক বার্তা দিচ্ছে। এরপরও দুবাই ও অন্যান্য শহরগুলো এখনও নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয়।’

এক বিশ্লেষক সংবাদমাধ্যমে বলেন, ইরান ইতিমধ্যেই ইরাক ও ইয়েমেনে তার ছায়া বাহিনীর মাধ্যমে মিসাইলগুলো সৌদি আরবের সাধারণ নাগরিকদের টার্গেট করেছে। নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাস্থতায় ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে চুক্তি হয়। আঞ্চলিক শক্তি ইরানের বিরুদ্ধে সমর্থন বাড়াতেই এমন উদ্যোগ বলে ধারণা বিশেষজ্ঞদের।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ওই অঞ্চলে শক্ত অবস্থান নিয়ে ইসরাইলকে চেপে বসতে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেন রুহানি।

তিনি বলেন, আমিরাতের সতর্ক হওয়া উচিৎ। ইতিমধ্যে তারা বিশাল ভুল করেছে। বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ করেছে। আমার প্রত্যাশা, তারা বুঝতে পারবেন এবং ভুল পথ ছাড়বে।

রুহানি বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে। যে কারণে ওয়াশিংটন থেকে এই চুক্তির কথা ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাত্র ৮ মিনিটেই আমিরাতে আঘাত হানতে সক্ষম ইরানের মিসাইল, দাবি আমেরিকার

আপডেট সময় ০৫:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০