ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে দেশটির সশস্ত্র সংগঠন আল-শাবাবের অস্ত্রধারীদের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। দেশটির পদস্থ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আলজাজিরা।

সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর জানান, রোববার রাতে হোটেলটিতে থাকা লোকজনকে জিমি করে রাখা বন্দুকধারীরা। পরে তাদের উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সেখানে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ৩ ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এ সময় অন্তত ১৭ জন নিহত হন। এ সময় ৪ হামলাকারীও নিহত হন বলে সরকারের মুখপাত্র দাবি করেন।

পুলিশ কর্মকর্তা আহমদ বাসান গণমাধ্যমে জানান, এ ঘটনায় আহত ১২ জনের মধ্য দুজন সরকারি কর্মকর্তা, ৩ জন নিরাপত্তাকর্মী, ৪ জন বেসামরিক এবং অজ্ঞাত পরিচয় ৪ জন রয়েছেন।
এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০