ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংক্রমণের কারণে জাতীয় নির্বাচন পেছাল নিউজিল্যান্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে এই ভাইরাস। এতদিন নিউজিল্যান্ডে তেমন সংক্রমণ দেখা না গেলেও নতুন করে এই ভাইরাসে আক্রান্তের কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার।

নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ভোট হবে ১৭ অক্টোবর। সোমবার নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান আরডার্ন।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন সংক্রমণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহত্তম নগরী অকল্যান্ডে লকডাউন আরোপ করা হয়।

করোনার নতুন সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল দলগুলো। সবার মতৈক্যে পিছিয়েই দেওয়া হল তারিখ।

আরডার্ন বলেন, “নির্বাচন পেছানোর কোনও ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংক্রমণের কারণে জাতীয় নির্বাচন পেছাল নিউজিল্যান্ড

আপডেট সময় ১২:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০