ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে সংসদ ভবনে অগ্নিকাণ্ড, নেভাতে কাজ করছে দমকলের ৭ ইঞ্জিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভারতের সংসদ ভবনে। সোমবার সকালে আগুন লাগে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায়। আগুন নেভাতে কাজ করছে দমকলের ৭টি ইঞ্জিন। জানা গেছে, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি দমকলের পরিচালক অতুল গর্গ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে সংসদ ভবনে অগ্নিকাণ্ড, নেভাতে কাজ করছে দমকলের ৭ ইঞ্জিন

আপডেট সময় ১২:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০