ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

বেপরোয়া বাস কেড়ে নিল দুই কলেজছাত্রের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সজীব রিশাদ ও রাশেদুল ইসলাম নামে দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজীব রিশাদ (২১) ও অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকে অধ্যয়নরত ছিল এবং রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের একই শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা ঢাকাগামী মোটরসাইকেলটিকে (খুলনা মেট্রো-ল ১১-২৮২৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

বেপরোয়া বাস কেড়ে নিল দুই কলেজছাত্রের প্রাণ

আপডেট সময় ০৪:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০