ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর ট্রাম্পের নতুন হুমকি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে একতরফাভাবে একটি বিতর্কিত ধারা ব্যবহারের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।-খবর গার্ডিয়ান

এর আগে ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে জাতিসংঘের এই অস্ত্র নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতে মার্কিন চেষ্টার ভরাডুবি হয়েছে। যেটাকে লজ্জাজনক পরাজয় বলে আখ্যায়িত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

নিউজার্সি গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সাবেক অবস্থায় ফিরে যাব। আগামী সপ্তাহে আপনারা তা দেখতে পাবেন।

ট্রাম্পের আপত্তিকর যুক্তি হল, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ইরানি পরমাণু চুক্তির অংশীদার হিসেবেই আছে। যে কারণে যুক্তরাষ্ট্র যদি দেখে, ইরান কোনো শর্ত লঙ্ঘন করেছে, তাহলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে জোর করতে পারবে।

যদিও ওই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। নিষেধাজ্ঞা বহালে ওয়াশিংটন জবরদস্তি করতে পারবে কিনা; তা নিয়ে সন্দিহান ইউরোপীয় ইউনিয়ন।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের আগের অবস্থায় ফিরে যাওয়ার হুমকিতে কাউন্সিল এ যাবতকালের সবচেয়ে খারাপ কূটনৈতিক সংকটের ভেতরে পড়ে যাবে।

শনিবার হাসান রুহানি বলেন, শুক্রবার কাউন্সিলের ভোটে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয় ঘটেছে।

কাউন্সিলের ১১ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিল। যার মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেন আছে। আর চীন ও রাশিয়া মার্কিন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

যুক্তরাষ্ট্র কেবল নিজের ও ডমিনিক্যান রিপাবলিকের ভোট পেয়েছে।

রুহানি বলেন, আমি মনে করতে চাই না, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ধাক্কা দিতে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব প্রস্তুত করেছে, যার পক্ষে মাত্র একটি ভোট পড়েছে। কিন্তু বড় সফলতা হচ্ছে, মার্কিন ষড়যন্ত্রের লজ্জাজনক পরাজয় ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর ট্রাম্পের নতুন হুমকি

আপডেট সময় ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০