ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘হেলিকপ্টার শট’ খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিল পরী (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক: 

মাস কয়েক আগে এক ক্ষুদে বালিকার ব্যাটিং প্রতিভা শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ভনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উইকেটের চেয়ে সামান্য উচ্চতার একটি মেয়ে চোখ ধাঁধানো কভার ড্রাইভ মারছে। অন ড্রাইভ, স্কয়ার কাট থেকে পুল– সব কিছুই সপাটে চালিয়ে যাচ্ছে সে। এমনকি সমীহ জাগানো বল কি নিখুঁত ডিফেন্স করছে সে।

ভন ওই ভিডিওতে লিখেন– ‘একবার দেখুন। মাত্র সাত বছর বয়সে পরী শর্মার ব্যাটিংশৈলী কী অসাধারণ।’

ভনের ওই ভিডিওর পর এবার পরীর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শটও বেশ ভালো খেলে সে।

তার সেই ভিডিও এবার টুইটারে শেয়ার করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার পুনম যাদব। ভিডিওটি তিনি খোদ মহেন্দ্র সিং ধোনিকে ট্যাগ করেছেন। সেখানে আরও যুক্ত হয়েছে সুরেশ রায়না আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আর রাতারাতি ভিডিও পৌঁছে গেছে লাখ-কোটি নেটিজেনের কাছে।

ভিডিওতে দেখা গেছে, বোলার যেখানেই ফেলুক না কেন প্রতিটি বলকে অবিকল ধোনির মতো হেলিকপ্টার শটে পরিণত করছে ছোট্ট পরী। মাঠ হলে প্রতিটি শটই বাউন্ডারির দেখা পেত। পরী যেন মহেন্দ্র সিং ধোনিরই ক্ষুদ্র সংস্করণ।

হেলিকপ্টার শটে সাত বছর বয়সী পরী শর্মার এমন পারফরম্যান্স বিষয়ে ধোনির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে তিনি যে চমকে যাবেন তা নিশ্চিত নেটিজেনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘হেলিকপ্টার শট’ খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিল পরী (ভিডিও)

আপডেট সময় ১১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০