ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৩ একর জমির উপর লেখা, ‘করোনা এবার চলে যাও’!

আকাশ নিউজ ডেস্ক: 

এবার নিস্তার চাই। আর পারা যাচ্ছে না। বিশ্বের প্রতিটি মানুষের মনে এখন যেন একটাই প্রশ্ন, কবে করোনার প্রকোপ কমবে! কবে পৃথিবী আবার আগের মতো স্বাভাবিক হবে! কারো কাছে এই প্রশ্নের উত্তর নেই। করোনা বিদায় নেওয়ার নাম-গন্ধ নেই।

সারা বিশ্বের বহু দেশে এখনও করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। করোনার জন্য মানসিক অবসাদে ভুগছে মানুষ। কাজ হারিয়ে অসহায় বহু মানুষ। দিনের পর দিন যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা সবাই। দিনের পর দিন চলছে লকডাউন। বিরক্তি বাড়ছে সবার। ভাইরাস না হয়ে করোনা যদি অন্য কিছু হত! যদি করোনা মানুষের কাতর অনুরোধ বুঝত! তা হলে হয়তো সবাই একসঙ্গে করোনাকে এবার চলে যাওয়ার জন্য অনুরোধ করতেন। কিন্তু সেই সুযোগ নেই।

সারা বিশ্বে প্রায় ১১ কোটি মানুষ করোনায় আক্রান্ত। প্রায় আট লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। তবুও থামছে না করোনা। একই শক্তি নিয়ে দাপট জারি প্রাণঘাতী ভাইরাসের। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা সব থেকে শোচনীয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অকারণ জেদের জন্য প্রাণ গিয়েছে বহু মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ শুরু হওয়ার পরই লকডাউনের প্রয়োজন বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ট্রাম্প সেই সময় বলেন, লকডাউনের জন্য আমেরিকার জন্ম হয়নি। তার সেই অকারণ দাদাগিরির জন্য বহু মানুষ প্রাণ হারালেন। আর এখন এমন পরিস্থিতি যে ট্রাম্পের প্রশাসন অসহায় দর্শক।

মিশিগানের মানুষ এবার অদৃষ্টের কাছে আর্জি জানালেন। তাও অভিনব ভঙ্গিতে। ১৩ একর ভুট্টার ক্ষেতের উপর তারা লিখলেন, কোভিড এবার চলে যাও। তাদের সেই কাতর আর্জি অদৃষ্টের কাছে পৌঁছাবে কি না জানা নেই। এমন আর্জিতে আদতে কোনও লাভ হবে কি না তাও কেউ জানে না। তবুও তাদের এই কাতর আবেদনে অনেকের মন খারাপ হয়েছে। আসলে বিশ্বজুড়ে সবার মানসিক অবস্থাই তো এখন একই। বহু মানুষের চাওয়া তো এখন একই। করোনা যেন চলে যায়। সেই খামারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩ একর জমির উপর লেখা, ‘করোনা এবার চলে যাও’!

আপডেট সময় ০৯:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০