ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবককে হত্যার চেষ্টা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে বাঙালি নদীর তীরে কৌশলে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় ওই যুবক তার বুদ্ধিমত্তায় কৌশলে খরস্রোতা বাঙালী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছে। বর্তমানে তিনি সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বাদশা আকন্দের শারীরিক প্রতিবন্ধি ছেলে ও ভেলুরপাড়া ড. এনামুল হক ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রানা মিয়াকে (১৭) গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় একই গ্রামের জল্টু মোল্লার ছেলে সৌরভ মিয়া হত্যার উদ্দেশ্য বাড়ি থেকে ডেকে বাঙালী নদীর তীরে নিয়ে যায়।

এ সময় সৌরভ মিয়া রানা মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে খোশ গল্পে মেতে ওঠে। এক পর্যায়ে সৌরভ কোমড় থেকে ধারালো অস্ত্র বের করে রানাকে হত্যার উদ্দেশ্য উপর্যুপুরি ছুরিকাঘাত করতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই কলেজ ছাত্র নদীর তীর থেকে খরস্রোতা বাঙালী নদীতে ঝাঁপ দেয়। এরপর সে পানির নিচে ডুব দিয়ে ঘটনাস্থল থেকে ৬/৭শ গজ দূরে গিয়ে নদীর মধ্যে থেকে চিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

শুক্রবার বেলা পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কলেজ ছাত্রের অবস্থা আশংকাজনক দেখা যায়।এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবককে হত্যার চেষ্টা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা

আপডেট সময় ০৬:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০