ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন এমকিউএম’র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নির্যাতনের প্রতিবাদে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)।

মূলত পাকিস্তান সরকার কর্তৃক মহাজির, সিন্ধি, বেলোচ, পাস্তুনসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর দমন-পীড়নের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, আলতাফ হোসেন প্রতিষ্ঠিত এমকিউএম-এর পক্ষ থেকে আজ কালো দিবসের গাড়ি র‌্যালি করবে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ অন্যান্য বিদেশি ইউনিটগুলো।

এরই মধ্যে কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। কালো দিবস পালনের জন্য কমিটির বৈঠক হয়েছে। কেন্দ্রীয় কমিটি বৈঠক করে কালো দিবস পালনের জন্য নানা উপ-কমিটি গঠন করে দিয়েছে।

এমকিউএম এর বিদেশের সংগঠকরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনী, প্যারা-মিলিটারি রেঞ্জার ও অন্যান্য বাহিনী মহাজির থেকে শুরু করে সিন্ধি, বেলোচ, পাস্তুনসহ অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে সেখানে বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে। ঘটছে অবৈধভাবে আটকের ঘটনাও। এসব কাজ প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে।

এমকিউএম সংগঠকরা ঘোষণা দিয়েছে, রাষ্ট্র কর্তৃক এ ধরনের বর্বরতার ব্যাপারে বিক্ষোভ অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন এমকিউএম’র

আপডেট সময় ০১:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০