ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তবে কি কলকাতায় স্থায়ী হচ্ছেন মিথিলা?

আকাশ বিনোদন ডেস্ক :

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল, অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন গত ৬ ডিসেম্বর। বর্তমানে বেশ চলছে তাদের সংসার। ঘরোয়া আয়োজনেই সাদামাটাভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন তারা। সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধুবান্ধব উপস্থিত হয়েছিলেন সে আয়োজনে। এটি বেশ পুরনো খবর। নতুন খবর হচ্ছে কলকাতায় নাকি স্থায়ী হচ্ছেন মিথিলা। কারণ এরই মধ্যে তার মেয়ে আইরাকে ভর্তি করিয়ে দিয়েছেন সেখানকার একটি স্কুলে।

লকডাউনের এই সময় অনলাইনে বাংলাদেশে থেকে ক্লাস করেছে আইরা। এ ছাড়া এই মাসের কোনো একসময় বাংলাদেশ ছাড়ার কথা আছে মিথিলার। ঘটনা কতখানি সত্য জানতে চাইলে মিথিলা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যেহেতু ওপার বাংলার মানুষকে বিয়ে করেছি, আমাকে তো ওপার বাংলায় যেতেই হবে। তার মানে কিন্তু এই না যে, আমি একেবারে বাংলাদেশ ছাড়ছি। আমি অবশ্যই বাংলাদেশে আসব। ভালো কাজ থাকলে আমি অবশ্যই বাংলাদেশে আসব। এছাড়া বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব বেশি নয়। আমি ইচ্ছা করলেই যে কোনো সময় আসব। আমার মেয়ে আইরা এখন সেখানে পড়াশোনা করছে। সেদিকে আমার নজর দিতে হবে।’

সামনে নতুন কোনো অভিনয়ের কাজ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কিছু ভালো কাজের কথা চলছে। তার মধ্যে কলকাতার একটি ওয়েব সিরিজ। এ ছাড়া বাংলাদেশে নতুন কিছু নাটক করার কথা আছে। সব মিলিয়ে দুই বাংলায় ভালো কিছু কাজ করব বলে আমি আশা করি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আমি কাজগুলো শুরু করতে পারব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তবে কি কলকাতায় স্থায়ী হচ্ছেন মিথিলা?

আপডেট সময় ১১:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০