ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের ৭টি উন্নয়ন প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে এ অর্থায়ন করবে।

৪১তম ওডিএ ঋণ প্যাকেজের আওতায় এ অর্থ দেবে সংস্থাটি। প্রকল্পগুলো হচ্ছে, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট-লাইন ফোর, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-লাইন পাঁচ, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমগ্রুভমেন্ট প্রজেক্ট, খাদ্য মূল্য চেইন উন্নয়ন এবং নগর উন্নয়ন ও নগর প্রশাসন প্রকল্প। এসব প্রকল্পে অর্থায়নের জন্য বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপানের রাষ্ট্রদূত এইচ.ই.আইটিও নওকি স্বাক্ষর করেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে ফাতিয়া ইয়াসমিন বলেন, জাপান আমাদের অন্যতম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। এ দেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ব্যাপক ভূমিকা রয়েছে।

স্বল্প সুদের এই ঋণে অর্থে ছয়টি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যা দেশের অবকাঠামো ঘাটতি পূরণে সহায়ক হবে। আইটিও নাওকি বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে এসব প্রকল্প ব্যাপক ভূমিকা রাখবে। তাছাড়া কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এ অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

সাত প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

আপডেট সময় ০৭:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০