ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এইচ-ওয়ানবি ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন অভিবাসীরা তাদের আগের কাজের জায়গায় ফিরতে চাইলে তাতে বাধা দেবে না দেশটির কর্তৃপক্ষ।

অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে লকডাউনের আগে যেসব অভিবাসী দেশটিতে কাজ করতেন, তারা চাইলে একই কাজে ফিরে যেতে পারবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, অভিবাসী কর্মীরা একই কাজে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে, তাদের জন্য এইচ-ওয়ানবি ভিসার বেশকিছু নিয়ম শিথিল করা হয়েছে।
এই নিয়ম শিথিল করার মধ্য দিয়ে কর্মীদের স্ত্রী, স্বামী, সন্তান ও পরিজনদেরও যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

গত ২২ জুন এইচ-ওয়ানবি ভিসাসহ অন্য বিদেশি কর্মীদের ভিসা স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। করোনার ধাক্কায় বেকারত্ব বেড়ে যাওয়ায় সেখানকার কর্মক্ষেত্রে শুধু মার্কিনীদের জন্য সংরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়। ২০২০ সালের শেষ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে তখন জানানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০২:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০