ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কোমায় আছেন প্রণব মুখার্জী: হাসপাতাল কর্তৃপক্ষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কোমায় আছেন। ভারতের আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, প্রণব মুখার্জীর অবস্থা অপরিবর্তিত এবং তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার অসুস্থ হয়ে পড়লে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সার্জারি করা হয় তার। পরে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

হাসপাতালে ভর্তির পর থেকে প্রণব মুখার্জীর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার মৃত্যুর সংবাদ লিখে স্ট্যাটাস দেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আজ সকালে টুইটারে প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ তার পিতার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। এসময় টুইটারে তিনি জানান, প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

কোমায় আছেন প্রণব মুখার্জী: হাসপাতাল কর্তৃপক্ষ

আপডেট সময় ০২:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০