ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজনীতির মাঠে ইমরানকে হারানোর ঘোষণা মিয়াঁদাদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। রাজনীতিতে নামলে ইমরান খানকে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন তিনি। গতকাল বুধবার নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন মিয়াঁদাদ। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

ইমরান খান পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘শুধু খেলার মাঠেই নয়, রাজনীতির মাঠেও তোমাকে হারাতে আমার অসুবিধা হবে না।’

ইমরান খানকে স্বরণ করে দিয়ে তিনি বলেন, খেলার মাঠে আমি তোমার অধিনায়ক ছিলাম। আমি তোমাকে সবসময় পরিচালনা করেছি। আর এখন তুমি ইশ্বরের ন্যায় আচরণ করছ।
জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যারা দায়িত্বে আছেন, তাদের কারও ক্রিকেটের প্রাথমিক ধারণাটুকু নেই। আর ইমরান খানের সুপারিশেই এসব অদক্ষ লোক বোর্ডে স্থান পেয়েছে। বিষয়টি পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর।

মিয়াঁদাদ বলেন, ব্যক্তিগতভাবে আমি এ বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলব। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না। এ বক্তব্যের পরই পাক প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মিয়াঁদাদ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতির মাঠে ইমরানকে হারানোর ঘোষণা মিয়াঁদাদের

আপডেট সময় ০১:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০