ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম

সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগ, গৃহবধূকে ধর্ষণচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারে আট বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে দুই প্রতিবেশী ধর্ষণ করেছেন, এমন অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। এই দুই ঘটনায় তিনজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় একটি বাড়িতে বাবা মায়ের সাথে আট বছরের ওই শিশু ভাড়া থাকতো। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন। এই সুযোগে শিশুটিকে গত কয়েকদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল আতাহার আলী নামের এক ব্যক্তি। এ ছাড়া ওই শিশুকে আরেক প্রতিবেশী সোহাগ মন্ডল ভয়-ভীতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল। দুইজনের ধর্ষণের শিকার হওয়ার পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

বিষয়টি জেনে বাবা-মা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে আতাহার আলী ও সোহাগ মন্ডলকে আটক করে। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা দুই ধর্ষণকারীর নামে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এলাকাবাসী দুই ধর্ষণকারীর কঠোর শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে সাভারের কমলাপুরের ভবানীপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছেন নোয়াব আলী নামের আপন এক দেবর। পরে এলাকাবাসী ধর্ষণের চেষ্টাকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন জাকারিয়া হোসেন বলেন, তিন আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান

সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগ, গৃহবধূকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় ০১:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০