ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল মাদ্রাসাছাত্রীর মুখ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুমা খাতুন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমা ওই গ্রামের সেলিম রেজার মেয়ে। সে বাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে চাচির সঙ্গে টেলিভিশন দেখছিল সুমা। সে সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই সুমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সুমার বাবা সালাহ উদ্দিন খান বলেন, হয়তো বখাটেরা তার মেয়েকে এসিড নিক্ষেপ করেছে। সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। গত কয়েকদিন থেকে একটি অপরিচিত ফোন নম্বর থেকে তার মেয়েকে বিরক্ত করছিল। তিনি বখাটেদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল মাদ্রাসাছাত্রীর মুখ

আপডেট সময় ০৬:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০