ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম

ধামরাইয়ে বন্যার্তদের বরাদ্দকৃত ত্রাণসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রীসহ মিজানুর রহমান মিজু (৬০) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব-৪।

আটকের বিষয়টি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

আটক মিজানুর রহমান মিজু উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আমছিমোড় এলাকার আফসার উদ্দিনের ছেলে।

মঙ্গলবার রাত ১টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে এসব ত্রাণের চালসহ তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তার বাড়ির একটি টিনশেড কক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া ৫৬০ (৩৫ বস্তা) কেজি চাল উদ্ধার করা হয়। এসব চালের বস্তার গায়ে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা রয়েছে বলে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন জানান।

আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান

ধামরাইয়ে বন্যার্তদের বরাদ্দকৃত ত্রাণসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ০৪:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০