ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম

কারাগারে ফেসবুক চালান সেই ইন্সপেক্টর লিয়াকত! প্রোফাইলের ছবিও পরিবর্তন

আকাশ জাতীয় ডেস্ক: 

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহাকে গুলি করে হত্যার অভিযোগে কারাগারে আছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত আলী। সেখানে বসেই তিনি চালাচ্ছেন নিজের ফেসবুক আইডি।

এমনটিই ধারনা করা হচ্ছে কারণ, তার ফেসবুক আইডি ‘অ্যাকটিভ’ দেখাচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইনে পাওয়া যায়। এমনকি গত ৬ আগস্ট আদালত থেকে কারাগারে যাওয়ার দিনও তার আইডির ‘প্রোফাইল পিকচার’ পরিবর্তন করা হয়েছে।

গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (আইসি) লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। মামলার শুনানিতে র‌্যাবের পক্ষে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৪ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বাকি দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৪ জনকে কারাফটকে দুদিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে র‌্যাব। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এদিকে, সিনহার পরিবারের করা হত্যা মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, এস আই নন্দ দুলাল রক্ষিতকে এখনও র‌্যাবের হেফাজতে নেওয়া হয়নি। যেকোনো সময় তাদের র‌্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান

কারাগারে ফেসবুক চালান সেই ইন্সপেক্টর লিয়াকত! প্রোফাইলের ছবিও পরিবর্তন

আপডেট সময় ০১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০