ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাতে নৌকা ভ্রমণকালে দুই নর্তকীসহ আটক ১৫!

আকাশ জাতীয় ডেস্ক:  

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে নৌকায় উচ্চশব্দে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করার অপরাধে দুই নর্তকীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বিলসা এলাকার মাঝবিলে নৌকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক দুই নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং ১৩ জন যুবকের বাড়ি তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, নৌকা ভ্রমণের নামে কোন রকম অশ্লীল ফুর্তি করা যাবে না। চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চস্বরে গান-বাজনা এবং মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয় বলে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে বিলসা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাড়াশ থেকে আগত এক নৌকায় অশ্লীল নৃত্য চলার সময় দুজন নর্তকীসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে নৌকা ভ্রমণকালে দুই নর্তকীসহ আটক ১৫!

আপডেট সময় ১১:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০