ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফ্রি স্টাইল ফুটবলে বিশ্ব রেকর্ড গড়া জুবায়েরকে সংবর্ধনা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফ্রি স্টাইল ফুটবলে বিশ্ব রেকর্ড গড়েছেন ঝালকাঠি পৌরসভার বাসিন্দা কলেজছাত্র আশিকুর রহমান জুবায়ের। ফ্রি নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্বসেরা নৈপুণ্য দেখিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন তিনি।

জুবায়ের এই ক্যাটাগরিতে আগের ৬৩ বারের রেকর্ড ভেঙে দিয়ে ৬৭ বার নেক থ্রো করার রেকর্ড গড়েছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ উপলক্ষে জুবায়েরকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জুবায়েরকে ফুলেল শুভেচ্ছার পাশাপশি সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা প্রদান কর হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

ফ্রি স্টাইল ফুটবলে বিশ্ব রেকর্ড গড়া জুবায়েরকে সংবর্ধনা

আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০