ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে ধর্ষণের অভিযোগ, পিতার বিচারের দাবিতে মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আ. ছালামের কঠোর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নগরীর পলাশপুর এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নির্যাতনের শিকার ওই কিশোরী বোরখা পরিহিত অবস্থায় এবং তার মাসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন নির্যাতিত কিশোরীর মা মাসুমা বেগম, মামা আ. করিম, স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম এবং জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

বক্তারা নিজের ঔরসজাত কিশোরী কন্যা (১৪) ধর্ষনকারী আ. ছালামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নগরীর পলাশপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. সালাম তার কিশোরী মেয়ে হাটখোলা সড়কের সোমের্তবান মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে (১৪) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি কিশোরীর মায়ের নজরে এলে আ. ছালামকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গত ২৯ জুলাই নগরীর কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন তার মা মাসুমা বেগম। মামলা দায়েরের পর অভিযুক্ত আ. ছালাম কাউনিয়া থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে ধর্ষণের অভিযোগ, পিতার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০