ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লা ছাত্রলীগ সম্পাদকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার রাত থেকে ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিওসহ ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে।

সোমবার রাত ১২টায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তার ফেসবুক আইডিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ও একটি ছবি আপলোড দেন।

এ সময় তিনি তার স্ট্যাটাসে লিখেছেন- ‘এইডা কি এডিট নাকি বাস্তব? জনাব ফরহাদ হোসেন ফকির কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার বিনা ভোটে ভাইস চেয়ারম্যান। সত্য হলে সকল দায়িত্ব হতে পদত্যাগ করুন, প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে মাদক কে না বলুন।’

এ সময় ওই স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে শতাধিক নেতাকর্মীকে কমেন্টস বক্সে মন্তব্য করতে দেখা গেছে। এছাড়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শত শত নেতাকর্মী ছবিসহ ভিডিও নিজ আইডি থেকে শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়ে পদত্যাগ দাবি করেছেন।

ফয়সাল আজাদ নামের এক ছাত্রলীগ নেতা মন্তব্য করছেন- ‘এমন কিছু কলুষিত লোকদের জন্য ছাত্রলীগ ও দলের বদনাম হচ্ছে। এখনই তাকে দল থেকে বহিষ্কার করা উচিত।’ ফয়সাল আজাদের মতো অনেকে এমন নেতাকর্মীকে ধিক্কার জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান।

বিষয়টি জানতে চেয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, ভিডিওটি সবার মতো আমিও দেখেছি। সেখানে আমার বলার কিছু নেই। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেহেতু বিষয়টি ছাত্রলীগের, সেহেতু বাংলাদেশ ছাত্রলীগই তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা ছাত্রলীগ সম্পাদকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৫:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০