ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটকীয় করোনা পরীক্ষায় মানসিক চাপে ফুটবলাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফুটবলারদের করোনাভাইরাস পরীক্ষা নিয়ে অব্যবস্থাপনার দায় কার- সেটি খুঁজে বের করতে তদন্ত দাবি করেছেন দেশের সাবেক খেলোয়াড়রা। আর এই অবস্থার জন্য খেলোয়াড়রা একধরনের মানসিক চাপে পড়েছেন বলে জানিয়েছেন মনোবিদরা।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থা বাফুফে পুরো ঘটনার দায় মাথায় নিয়ে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন।

জানা যায়, খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার করা হয়। প্রথম ধাপে অনেকে ফলাফল নেগেটিভ এলেও দ্বিতীয় পরীক্ষায় তাদের অনেকের ফল পজিটিভ আসে। ফলে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে।
এ বিষয়ে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনার দায় কার? খেলোয়াড়, বাফুফে না হাসপাতালের। এর একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন। ভবিষ্যতে যেন এরকম কিছু না হয়। আমি দোয়া করি সব খেলোয়াড়দের ফলাফল যেন নেগেটিভ হয়। তারা যেন খুব দ্রুত মাঠে ফিরতে পারে।’

এদিকে, মনোবিদ তামান্না চৌধুরী জানান, ‘যারা পজিটিভ হয়েছেন তারা মানসিকভাবে এখন অস্থিতিশীল অবস্থায় আছেন। নেগেটিভ রেজাল্টের ফুটবলারদের অবস্থাও ভালো থাকার কথা নয়। তারা নিজেদের পারফরমেন্স এবং স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছে। কর্তৃপক্ষের উচিত তাদের দিকে বিশেষভাবে মনোযোগ দেয়া।’

তবে, আগে কি হয়েছে বা হয়নি সেসব বিষয় নিয়ে কোনো মাথা ঘামাতে চায় না বাফুফে। তারা নতুন টেস্টের পরই নেমে যেত চায় প্রস্তুতিতে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ফ্রিকোয়েন্টলি আমরা ফুটবলারদের করোনা টেস্ট অব্যাহত রাখবো। এর আগের টেস্টে টেকনিক্যাল কারণে কিছু ভুল হয়েছিলো। এবার আশা করি তেমন কিছু হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাটকীয় করোনা পরীক্ষায় মানসিক চাপে ফুটবলাররা

আপডেট সময় ০৮:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০