ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এটি ভূমিকম্প আঘাত হানে। খবর সিএনএন।

সিএনএনের খবরে বলা হয়েছে, গতকাল রোববার (৯ আগস্ট) টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে। শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভূত হয়েছে। তবে, এ পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। এছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ৯৪ বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০১:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০