ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে ভারতীয় কিশোর নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গরু পাচারকারী সন্দেহে এবার নিজেদের দেশের এক কিশোরকে গুলি করে মারল বিএসএফ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের কোচবিহারের বালাভূতে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার মানুষেরা দফায় দফায় বিক্ষোভ করছে বিএসএফের বিরুদ্ধে। খবর সংবাদ প্রতিদিনের।

সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গরু পাচারকারী সন্দেহে ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ানরা। রোববার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ৮০টি গরু কোচবিহারের তুফানগঞ্জের বালাভূত এলাকায় জড়ো করেছিল পাচারকারীরা। এমন খবর পেয়ে অভিযান চালায় বিএসএফের ৬২ নম্বর ব্যাটালিয়ন। তবে, বিএসএফের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোমা মেরে পালিয়ে যায়।
পরে বিএসএফ সদস্যরা একটি বাড়ির সামনেই শাহিনুরকে দেখতে পেয়েই এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। পরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে বিএসএফ জওয়ানরা এলাকা ছেড়ে চলে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমে আরও জানানো হয়েছে, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। মরদেহ উদ্ধারেও বাধা দেয় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে কিছুটা শান্ত হয় পরিস্থিতি।

স্থানীয়দের ভাষ্য, তাঁতের শাড়ি তৈরির কাজে যুক্ত ওই কিশোরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। অভিযুক্ত জওয়ানদের শাস্তি দিতেই হবে। তবে এ বিষয়ে মন্তব্য করেনি বিএসএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে ভারতীয় কিশোর নিহত

আপডেট সময় ০১:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০