ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

কারাগারে সাঈদী-বাবররা খেলেন পায়েশ-মুড়ি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীরা ঈদুল আযহার দিন সকালে পায়েশ-মুড়ি দিয়ে নাস্তা করেছেন। অবশ্য ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা বলেন, সেখানে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি আমানুর রহমান রানাসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত।

এখানে ঈদের দিন বন্দিদের নামাজ আদায় করার জন্য আলাদাভবে চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আনোয়ার হোসেন জানান, সেখানে বন্দিদের জন্য ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

২ নম্বর কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টু, ময়মনসিংহের এমপি হান্নান মিয়াসহ দুই হাজারের অধিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৪০ জন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সেখানে বন্দিদের জন্য দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের এক হাজার সাতশ জনের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয়শ’র আসামি ৬০০ জন।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, সেখানকার কারাগারেও ঈদের একটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওই কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছে। তবে সেখানে ফাঁসির কোনো আসামি নেই।

কাশিমপুরের ৪টি কারাগারেই ঈদ উপেলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালে পায়েশ-মুড়ি ছাড়াও দুপুরে আলুর দম, রুইমাছ ভাজা, ডিম, সাদা ভাত এবং রাতে পোলাও-মাংস, সালাদ, মিস্টি, পান-সুপারী, কোল্ড ড্রিংস ইত্যাদি খাবারের আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কারাগারে সাঈদী-বাবররা খেলেন পায়েশ-মুড়ি

আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭