ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ, আগাম নির্বাচনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে রবিবার পদত্যাগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। তিনি এক সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও এক বক্তৃতায় আগাম নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। খবর আল জাজিরার।

মানাল আবদেল সামাদ সংবাদ সম্মেলনে বলেন, জনগণের পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৈরুতে ভয়াবহ বিপর্যয়ের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান মানাল। এ সময় লেবাননের জনগণের কাছে ক্ষমা চান তিনি।

এর আগে গত সপ্তাহে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি প্রধানমন্ত্রী হাসান দিয়াবের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন। অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন বৈরুত বিস্ফোরণের আগে। এরপর নয়া পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন শেরবেল ওহেবি।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, আগাম সংসদ নির্বাচনের মাধ্যমেই কেবল বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব।

বৈরুত বন্দরে ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণে দেড় শতাধিক নিহত ও পাঁচ সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৩ লাখ মানুষ।

বিস্ফোরণের পর লেবানন সরকার জরুরি অবস্থা জারি করেছে। সরকারের গাফিলতিতে এই বিস্ফোরণ হয়েছে দাবি তুলে শুরু হয়েছে বিক্ষোভ। এখন পর্যন্ত সহিংস বিক্ষোভে সাত শতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হয়েছে। গ্রেফতার হয়েছেন অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ, আগাম নির্বাচনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০