ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

আল জাবরির সন্তানদের সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি আশ্রয় নিয়েছেন কানাডায়। তাকে দেশে ফিরতে বাধ্য করতে তার দুই সন্তান ও এক ভাইকে আটক করেছে সৌদি আরব। এখন তার সন্তানরা কোথায় আছেন তা সৌদি আরবের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

সন্তানরা বন্দি অবস্থায় কেমন বা কীভাবে আছে এ বিষয়ে পরিষ্কার করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবকে এ বিষয়ে বারবার অনুরোধ করা হয়েছে। কানাডায় নির্বাচনে থাকা সাদ আল জাবরি অভিযোগ করেছেন তাকে হত্যা করতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এতে আরও বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের চারজন সিনেটর একটি চিঠি লিখেছিলেন। তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি চিঠি লিখে। ওই চিঠিতে সাদ আল জাবরির আটক সন্তানদের মুক্ত করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সহায়তা করার আহ্বান জানানো হয়।

সাদ আল জাবরি যুক্তরাষ্ট্রের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব লেজিস্লেটিভ অ্যাফেয়ার্সে ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী রায়ান এম কালদাহল চিঠিতে বলেন, ‌‘অনেক বছর ধরে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে কাজ করেছেন ড. সাদ আল জাবরি। আমাদের মিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির বিষয়ে সার্বক্ষণিক তৎপর ছিলেন। তাই তার সন্তানদের সুস্থ থাকা, ভালো থাকার জন্য যুক্তরাষ্ট্রের কিছু করা উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে প্রেমিকার অদ্ভুত কাণ্ড

আল জাবরির সন্তানদের সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০