ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকনাফ থানায় নতুন ওসি

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের আলোচিত টেকনাফ মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল ফয়সল। এর আগে তিনি কুমিল্লার চান্দিনা থানার ওসি ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে শনিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন আবুল ফয়সল। আগামীকাল রবিবার তার টেকনাফ থানায় যোগ দেয়ার কথা রয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হয়ে কারাগারে যাওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন আবুল ফয়সল।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে প্রত্যাহার করা হয়। সিনহার বোনের দায়ের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারসহ নয়জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণ করে সাতজন বৃহস্পতিবার কারাগারে গেছেন। ইতিমধ্যে তাদেরকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেকনাফ থানায় নতুন ওসি

আপডেট সময় ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০