ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে সমাজের সর্বস্তরের কয়েকশ’ মুসুল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল আটটায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনীতিবিদ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ নামাজ আদায় করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এই ঈদ জামাতের ইমামতি করেন। নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহ্র কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়। নামাজের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র উদ্যোগে কড়া নিরাপত্তায় এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঈদগাহের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে রাষ্ট্রপতি ঈদগাহে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন তাকে স্বাগত জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন

আপডেট সময় ০২:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭