ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মানবিক সঙ্কটের মুখে লেবানন : জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটি মানবিক সঙ্কটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সরবরাহে বাধা ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর থেকে লেবানন ইতিমধ্যে অর্থনৈতিক মন্দায় ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো তিনটি হাসপাতাল চিকিৎসা সেবা দেওয়ার জন্য কার্যকর হয়ে ওঠেনি।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক মুখপাত্র জানিয়েছে, লেবানন প্রায় ৮৫ শতাংশ খাবার আমদানি করে। ডব্লিউএফপি এরই মধ্যে বৈরুতবাসীর জন্য পাঁচ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছে। প্রতি প্যাকেট খাবারে পাঁচ সদস্যের পরিবার একমাস চলতে পারবেন।
দেশটিতে বিস্ফোরণের আগে শতকরা ৭৫ ভাগ মানুষের সাহায্যের প্রয়োজন ছিলো, এর মধ্যে শতকরা ৩৩ ভাগ মানুষ তাদের চাকরি হারিয়েছেন। শুধু তাই নয় দেশটিতে দশ লাখের মত মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫৪ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ। আর বাড়িছাড়া হয়েছেন প্রায় ৩ লাখ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মানবিক সঙ্কটের মুখে লেবানন : জাতিসংঘ

আপডেট সময় ০২:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০