ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেরালায় বিমান দুর্ঘটনা: পাইলটসহ নিহত ১১, আহত অর্ধশতাধিক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক আরোহী।

নিহতদের মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন পাইলটও রয়েছেন। বিমানের ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

বিজেপি সাংসদ কে জে অ্যালফোনস এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, একজন পাইলটসহ ১১ জনের মৃত্যু হয়েছে এবং অনেক যাত্রীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় বলেছেন, “কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছে এবং উদ্ধার কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।”

শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ে রাত পৌনে ৮টার দিকে অবতরণের সময় রানওয়েতেই পিছলে যায়। বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেরালায় বিমান দুর্ঘটনা: পাইলটসহ নিহত ১১, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ১১:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০