ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত উপমহাদেশের সর্ববৃহ‍ৎ ঈদ জামাতের নামাজ আদায় সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় লাখো মুসল্লি একসঙ্গে জমায়েত হয়ে ঈদুলল আজহার নামাজ ও মোনাজাত আদায় করে এই সর্ববৃহৎ জামাতে। নামাজ শেষে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এর আগে উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতে ইমামতি ও খুৎবা পাঠ করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমি। এ সময় সহকারী ইমাম হিসেবে ছিলেন পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া।

সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে এসে ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন। নামাজ শেষে মুসল্লিরা সবাই একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন। এ জামাতকে কেন্দ্র করে মাঠজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিসি ক্যামেরা মাঠের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়। সাতটি প্রবেশ মুখের প্রতিটিতেই আর্চওয়ে বসিয়ে তল্লাশি চালানো হয় মুসল্লিদের। বাঁশের টাওয়ার তৈরি করে র‌্যাব সদস্যদের নজরদারি করতে দেখা যায়। মাঠের চারপাশে সতর্ক অবস্থান নেয় আইন-শৃংঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭